Canada's #1 Community Marketplace
Home Blog News Announcements Pricing Register Free
crime

PYTHON CAUGHT IN MATIALI

📰 Etv Bharat 🕐 1 min read 📅 August 23, 2026 👁 2 views
PYTHON CAUGHT IN MATIALI
গৃহস্থের মুরগি মাঝেমধ্যেই চুরি যাচ্ছিল। কিন্তু কে চুরি করছিল তা বোঝা যাচ্ছিল না ৷ অবশেষে ধরা পড়ল মুরগি চোর । রাতের অন্ধকারে গৃহস্থের বাড়িতে এসে মুরগি চুরি করে খাবার সময় সবাই দেখে ফেলল চোরকে । তাকে ধরা হবে কীভাবে, তা নিয়েই চলল দীর্ঘক্ষণ টানাপোড়েন। ডাকা হল বিশেষজ্ঞকে। অবশেষে মুরগি চোরক পাকড়াও করা হল। কিন্তু হাতের নাগালে মুরগি চোরকে ধরেও তাকে আবার ছেড়ে দেওয়া হল! কেন জানলে অবাক হবেন ৷এই মুরগি চোর যে সে চোর নয়, আস্ত বড় এক অজগর । গৃহস্থের খাঁচা থেকে প্রায়শই মুরগি সাবার করে দিচ্ছিল অজগর । শনিবার রাতে মাটিয়ালি ব্লকের মূর্তি বনবস্তি এলাকার বাসিন্দা অজিত রায়ের বাড়িতে ঢুকে পড়ে ওই বিরাট অজগর। মুরগির আওয়াজে বাড়ির লোকজনরা ছুটে গিয়ে দেখতে পান অজগরটিকে। প্রাথমিক পর্বে নিজেরাই অজগর ধরার কথা ভাবলেও পরে খবর দেওয়া হয় গরুমারা জাতীয় উদ্যানের কর্মীদের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন মূর্তি বিটের বনকর্মীরা। বন দফতর সূত্রে জানা যায় অজগরটি প্রায় দশ ফুট লম্বা । স্বাস্থ্য পরীক্ষার পর অজগরটিকে গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গলে ছেড়ে দেওয়া হয় ৷ অজিত জানান, এতদিন অন্যদের বাড়িতে এরকম ঘটনা ঘটছিল শুনেছি ৷ তাঁর বাড়িতে অজগর দেখে প্রথমে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন । অন্যদিকে, বন্যপ্রাণ বিশেষজ্ঞ স্বরূপ মিত্রের কথায়, "ক্রমাগত বনবস্তিগুলি জঙ্গলের কাছে চলে যাচ্ছে ৷ চাষের জন্য বাড়তি জমি পেতে জঙ্গল কেটে পরিষ্কার করে দেওয়ার কারণেই জীবজন্তুরা লোকালয়ে ঢুকে পড়ছে ।"
Read full article on Etv Bharat

Related News

🤖
GoBazaar Assistant
Search listings, jobs, events & more
👋 Hi! I can help you find anything on GoBazaar.
Try asking me something like:
"Room for rent under $800 in Calgary"
Select Location
All Canada
Alberta
British Columbia
Manitoba
New Brunswick
Nova Scotia
Ontario
Quebec
Saskatchewan